চার খাল ঘিরে নান্দনিক পরিবেশ তৈরিতে ৮৯৮ কোটি টাকার প্রকল্প
নিজস্ব প্রতিবেদক:
দখল, দূষণে মৃতপ্রায় রাজধানীর চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ তৈরি করতে বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কালুনগর, জিরানি, মান্ডা ও শ্যামপুর খালের জন্য ৮৯৮ কোটি টাকার এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় চারটি খালের দুই পারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বাইসাইকেল লেন, বাচ্চাদের খেলার মাঠ, মাছ ধরার শেড, ফুডকোর্ট ও কফিশপ নির্মাণ করা হবে। এছাড়া নাগরিকসুবিধা ও জনপরিসর বাড়াতে খালগুলোর পাশে গড়ে তোলা হবে পথচারী সেতু, শপিং মল এবং পাবলিক টয়লেট।
প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা ওয়াসা থেকে খাল বুঝে নেওয়ার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার বিভাগে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দেয় ডিএসসিসি। প্রকল্প যাচাই কমিটির সুপারিশের আলোকে পরবর্তীকালে ২০২২ সালের অক্টোবর একনেক সভায় পাশের পর নভেম্বর প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ ধরা হয়।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ডিএসসিসি আওতাধীন খালগুলোর সুষ্ঠু পানিপ্রবাহের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন, নাগরিকদের জীবনযাত্রার মান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা এবং সঠিক ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে নান্দনিক পরিবেশ তৈরি করা।
প্রকল্পের পরিচালক ও ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের জানান, ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। কিছু অংশের এখনো ঠিকাদার নিয়োগ সম্পন্ন না হলেও প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। খায়রুল বাকের বলেন, চারটি খাল ঘিরে নেওয়া এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার অন্তত ৫০ লাখ লোক পানিবদ্ধতা থেকে রক্ষা পাবে।
এ প্রকল্প সম্পর্কে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা যখন ওয়াসা থেকে খালগুলো বুঝে নিলাম, তখন এগুলোর বেশিরভাগ অংশ দখল ও দূষিত অবস্থায় ছিল। আমরা নিজস্ব অর্থায়নে খালগুলো দখলমুক্ত করেছি এবং সাধ্যমতো পলি ও বর্জ্য জমে প্রবাহ বন্ধ হওয়া জায়গার পলি অপসারণ করেছি। ঢাকার নাগরিকেরা যাতে পানিবদ্ধতা থেকে রক্ষা পায় এবং একই সঙ্গে নান্দনিক পরিবেশে অবকাশ যাপনের সুযোগ পায় এ লক্ষ্যে আমরা চারটি খালকে ঘিরে প্রকল্পটি গ্রহণ করি।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।