জাতিসংঘে ভারতের সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললো পাকিস্তান
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংয়ের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি ভারতের সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গত মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সাথে বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ও আফগানিস্তানের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক উদ্বেগসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়াও টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ জাতিসংঘের এজেন্ডায় থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয়তার প্রতি দেশটির দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানান।
ইসহাক দার জাতিসংঘের ভবিষ্যৎ চুক্তি ও ইউএন ৮০ উদ্যোগে সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বের প্রশংসা করেন এবং এই প্রচেষ্টাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। যাতে জাতিসংঘ আরো কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিক্রিয়াশীল প্রতিষ্ঠান হিসেবে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। এছাড়াও বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, বিশেষত পরিষদকে আরো গণতান্ত্রিক ও কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
এ সময় তিনি ভারতের আগ্রাসী ভঙ্গি, বিভ্রান্তিকর প্রচারণা এবং সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক মনোযোগ দাবি করেন, বিশেষ করে ভারতের দখল করা জম্মু ও কাশ্মিরে অবৈধ পদক্ষেপ এবং পাকিস্তানের বিরুদ্ধে উগ্রবাদে সহায়তা দেয়ার বিষয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)