‘জাতির সঙ্গে ছাত্রশিবিরের বেঈমানি ইতিহাসে লেখা থাকবে’
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের হীনস্বার্থের জন্য জাতির সঙ্গে ছাত্রশিবির কী পরিমাণ বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া উমামা ফাতেমা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর ৫ টা ৪০ মিনিটে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি লিখেন, কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।