গণমাধ্যম সংস্কার কমিশনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচেতন ছাত্র-জনতার ব্যানারে শহরের পৌরসভা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর দেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা আশা করেছিলাম দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সংবিধান বিরোধীভাবে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক ও প্রশ্নবিদ্ধ।
তারা আরও বলেন, সংবিধানে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমিশন কেন এই শব্দ ব্যবহার করেছে তা বোধগম্য নয়। এভাবে ‘আদিবাসী’ শব্দ প্রয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূলধারা থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে।
বক্তারা অনতিবিলম্বে কমিশনের প্রতিবেদন থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।