জলপাই হাটে কেনা বেচা হয় কোটি টাকার জলপাই
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পঞ্চগড় সংবাদদাতা:
জলপাইয়ের বিরাট হাট বসে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারু তলায়। লোকে বলে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জলপাইয়ের হাট। আশেপাশের পাঁচ জেলার সব জলপাই আসে এই বাজারে।
দিনের শুরু ভোর বেলা থেকেই জমতে শুরু করে দেবদারু তলার ঐতিহ্যবাহী জলপাই হাট। ভ্যানে, পিকআপ বা ট্রাকে করে জলপাই আনতে শুরু করে কৃষক, ব্যবসায়ীরা। তারপর স্তুপ করে বাছাই করা হয়। এরপর চলে বেচা বিক্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জলপাই ব্যবসায়ীরা এসে কিনছেন জলপাই। বিদেশেও হয় রপ্তানী। প্রতিবছর অক্টোবর মাস থেকে শুরু হয় জলপাই আহরণ। মৌসুমের তিনমাস ধরে বেচা কেনা চলে জলপাই। চাষিরা বলছেন ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে জলপাই বিক্রী করেন তারা। গ্রামীণ কৃষকরা জলপাই গাছ থেকে প্রতি বছর জলপাই থেকে লাখ লাখ টাকা আয় করছেন।
হাট ইজারাদার রানা হোসেন জানান, এটা একটা ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। এ ছাড়া এই হাটে বাতাবি লেবু, লেবু, পানসহ কৃষকের উৎপাদিত নানা ধরনের ফল বিক্রী হয়। তবে জলপাই বেশি কেনা বেচা হয়। আশে পাশের কয়েকটি জেলার জলপাই বিক্রী হয় এই বাজারেই। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কারণ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে জলপাই কিনে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)