যতদিন শাপলা নয় ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক:
‘শাপলা’ ইস্যুকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলটির টানাপোড়েন যেভাবে বাড়ছে, শেষমেশ রাজনৈতিক লড়াইয়ে যেতে হবে বলে মনে করছে এনসিপি নেতারা। শাপলার বিকল্প ভাবছেন না তারা, বরং এ প্রতীক নিয়ে রাজপথে শক্ত উপস্থিতি দেখাতে চান। যতদিন ‘শাপলা’ না দেবে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে দলটি।
শাপলা প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয় বরং রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র নেতারা। তারা বলছে, শাপলা নিয়ে ইসির সিদ্ধান্ত শুধু প্রতীক সমস্যা নয়, এর সঙ্গে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন জড়িয়ে আছে।
এনসিপির একাধিক নেতা বলছে, ইসি যদি শাপলা প্রতীক না দেয় তা হবে একটি দলকে সাংগঠনিকভাবে দুর্বল করার প্রচেষ্টা। তাই রাজনৈতিকভাবে এর জবাব দেবে এনসিপি। শাপলা না দেয়ার বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে শাপলার দাবিতে বড় কর্মসূচি আসছে।
গত ১৯ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম বৈঠকে অংশ নেয়। ঘণ্টাখানেকের ওই বৈঠকে শুধু শাপলা প্রতীক নিয়ে আলোচনা হয়। ইসির পক্ষ থেকে অন্য প্রতীক দিতে চাইলেও শাপলাতেই অনড় ছিল এনসিপি।
এদিকে দলীয় প্রতীক ‘শাপলা’ পেতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে বলে জানিয়েছে দলটির একাধিক সিনিয়র নেতা। শাপলার বিকল্প আর কোনো প্রতীক চায় না দলটি। এ নিয়ে নির্বাচন কমিশনে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে।
দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে আপনাদের পদক্ষেপ কী হবে- এমন প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছে, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আগামী সপ্তাহের পরে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যাব। তার আগে বেশকিছু বিভাগীয় এবং অন্যান্য সমন্বয় সভা হবে। তবে, আগামী সপ্তাহে ঢাকায় বড় কর্মসূচি করার পরিকল্পনা আছে। শাপলা প্রতীক না দিলে আইনি লড়াই করব না, রাজনৈতিকভাবেই বিষয়টি মোকাবিলা করব।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।