জনবল সংকটে নিজেদের অক্ষমতা স্বীকার
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান বলেছে, সন্ত্রাসী নেতানিয়াহু স্বীকার করেছে যে, ইসরায়েল ইরানের ওপর হামলার জন্য প্রস্তুত নয়।
লিবারম্যান আরও বলেছে, যদি আবার সংঘর্ষ শুরু হয়, ইরান ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোকে নিশানা করবে, যে কাজটি ১২ দিনের যুদ্ধে তারা সফলভাবে করেছিল। সে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে তেলআবিবের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর।
লিবারম্যান বলেছে, ইরান যদি কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়বে। সে আরও বলেছে, সন্ত্রাসী নেতানিয়াহু নিজেই এই বিষয়টি স্বীকার করেছে। লিবারম্যান স্বীকার করেছে, ১২ দিনের যুদ্ধের পর থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এই স্বীকারোক্তির পাশাপাশি সম্প্রতি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর প্রধান আয়াল জামির প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সভাপতির কাছে কঠোর ভাষায় লেখা চিঠি পাঠিয়ে সেনাবাহিনীতে মারাত্মক জনবল সংকটের বিষয়ে সতর্ক করেছে।
ফাঁস হওয়া ওই চিঠিতে সেনাপ্রধান সতর্ক করে বলেছে, গুরুতর জনবল সংকট চলতি বছর সেনাবাহিনীর বিপর্যয়ের কারণ হতে পারে এবং এর কার্যকর সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।