সম্পাদকীয়-১
জননিরাপত্তাকে প্রধান কর্তব্য বললেও অন্তর্বর্তী সরকার করুণভাবে ব্যর্থ হচ্ছে কেবলমাত্র খিলাফত আলা মিনহাজুন নবুওয়াহর পথে পরিচালিত হলেই সফল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। সে বলেছিলো, 'আমার ওপর আস্থা রাখুন। '
অথচ ক্ষমতা নেওয়ার প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় দেখা যায় সবচেয়ে বেশি ব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার।
বিচ্ছিন্ন কিংবা পরিকল্পিত ঘটনা, যা-ই বলা হোক না কেন, একের পর এক অঘটন ঘটেই চলেছে।
অথচ ৫ আগস্ট-পরবর্তী দেশের নতুন প্রেক্ষাপটে জনমনে সঙ্গতই প্রত্যাশা জেগেছিল সমাজ জীবনের স্তরে স্তরে কাক্সিক্ষত পরিবর্তনের রূপরেখা বাস্তবায়িত হওয়ার প্রেক্ষাপটে শান্তি-নিরাপত্তা ও মানুষের সুস্থ জীবনযাপনের পথ কণ্টকমুক্ত হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতি সাক্ষ্য দিচ্ছে, অপরাধের পরিসর বিস্তৃত হওয়ায় জননিরাপত্তা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন প্রশ্নের মুখে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এও বলা হয়েছে, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে নিরাপত্তা নিয়ে আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা জানি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনা-র্যাব-পুলিশের যৌথ অভিযান চলছে কিন্তু এরপরও থেমে নেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুন-খারাবি, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকা-ের বার্তা প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে। প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদনেই জানা গেছে, শুধু অক্টোবরেই সারা দেশে অন্তত ৯০ জন খুন হয়েছে। গণপিটুনির মতো চরম নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনাও গত দুই মাসে কম ঘটেনি। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে টহল জোরদার করেছে। ঢাকার বিভিন্ন এলাকায় পথে চলতে এখন পদে পদে ভয় পায় মানুষ- এও সংবাদমাধ্যমেরই বার্তা।
আমরা জানি, যেকোনো স্থিতিশীল সমাজের অন্যতম শর্ত জননিরাপত্তা। পরিবর্তিত প্রেক্ষাপটে অপরাধপ্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে শুধু সামাজিক অস্থিরতাই প্রত্যক্ষ কারণ নয়, এর সঙ্গে কোনো কোনো মহলের ক্ষমতা অপব্যবহারের মতো অনাকাক্সিক্ষত বিষয়গুলোও জড়িত। আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আরও গুরুত্বসহকারে আমলে নেওয়া প্রয়োজন।
সেনাবাহিনী পুলিশ-বিজিবির বিশাল শূন্যতা রক্ষায় অপারগ। তাই তারা যেটুকু পারে প্রতিটি এলাকায় সহিংসতার খবর পেলে ছুটে গিয়ে তা দমনে সচেষ্ট হয়।
পুলিশ বাহিনীকে অতি দ্রুত সময়ের মধ্যে সক্রিয় করতে হবে। পুলিশের এই গণবিরোধী ভূমিকার জন্য এর লোগো পরিবর্তন এবং পোশাক পরিবর্তনের প্রস্তাব এসেছে। এটা বাদ দিয়ে তাদের মাঝে সুন্নতী পোশাক কার্যকর করা যায়। এ ছাড়া অতি দ্রুত পুলিশের ভেতর থেকে দুর্নীতির শিকড় উৎপাটন করা দরকার।
দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা সরকারের প্রধান কাজ। কিন্তু সরকার তা পারছে না এবং পারবেও না।
পবিত্র সূরা বাকারা শরীফের ২১৪ নম্বর পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, "ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা মহান আল্লাহ পাক উনার ওয়াদা। জেনে রেখো মহান আল্লাহ পাক উনার সাহায্য অতি নিকটে!" বলাবাহুল্য প্রচলিত তন্ত্র-মন্ত্র গণতন্ত্র বাদ দিয়ে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াহ গ্রহণ করলেই খোদায়ী, গায়েবী সাহায্য পাওয়া এবং সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












