সম্পাদকীয়-২
পতিত সরকারের আমলের চেয়ে আরো উর্ধ্বগতি হচ্ছে দ্রব্যমূল্যের আমদানী শুল্ক কমানো নয় বরং সঠিক চাহিদা নিরূপণ ও উৎপাদন এবং সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যথাযথ করার মাধ্যমেই দ্রব্যমূল্য কমানো সম্ভব ইনশাআল্লাহ
, ২৬শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
আওয়ামী লীগ সরকারের আমলে দ্রব্যের উচ্চ মূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে শুধু মৌখিক প্রচারণা চালাত আর সিন্ডিকেটের সাথে আতাত করে জনগণের সাথে প্রতারণা করত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার নানা খাতে সংস্কারের কথা প্রচার করছে। কিন্তু আসল কাজ, দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের পদক্ষেপ নাই বললেই চলে।
আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতির কারণে বাজার চলে গিয়েছিল সিন্ডিকেটের হাতে। ছাত্র-জনতা রক্তমূল্যে হটিয়েছে সেই সরকারকে। সাধারণ মানুষ ভেবেছিল এখন ছাত্রশক্তি নিয়ে নতুন সরকার ঝাঁপিয়ে পড়ে দুর্নীতিমুক্ত করবে; বাজার সিন্ডিকেট ভেঙে খান খান করে ফেলবে। কিন্তু প্রচ- আশাভঙ্গ হলো। সিন্ডিকেট তো ভাঙল না, আরও সক্রিয় হলো। নাভিশ্বাস উঠল সাধারণ মানুষের। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা মিছেই দৌড়ঝাঁপ করতে লাগলেন। ফসল ফলল না কোথাও। চাঁদাবাজি কমেছে এ সাক্ষ্য কোনো ব্যবসায়ী দিতে পারছে না। সরকার ডিম, আলু আমদানি করে সম্ভবত তা সিন্ডিকেটের হাতেই তুলে দিয়েছে। কারণ গত সপ্তাহে সব ধরনের খরচ ও শুল্ক মিটিয়ে আমদানিকৃত প্রতিটি ডিমের দাম পড়ছে সাড়ে সাত টাকার মতো। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১৪-১৫ টাকা। আবার আমদানিকৃত আলুর মূল্য দেখানো হচ্ছে প্রতি কেজি ২১ টাকা। এ আলু বাজারে বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা। তাহলে বিশাল মুনাফার কোটি কোটি টাকা কোন কোন ঘাটে জমা হলো এ তথ্য কি মানুষ জানতে পেরেছে? এখন পরিসংখ্যান করে দেখার বিষয় মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় আওয়ামী লীগ সরকারকে কতটা হারিয়ে দিচ্ছে বর্তমান সরকার।
বাজারে শাকসবজি, চাল-ডাল, মাছ-মুরগি-কোন পণ্যে হাত দেওয়া যায়? উত্তাপে কোনো ক্রেতার হাতে ফোসকা পড়ে, কারও হাত পুড়ে যায়। হাঁকডাক করে টিসিবি ট্রাকে করে স্বল্পমূল্যে কিছু ভোগ্যপণ্য বিক্রি করে। সংবাদমাধ্যমে ক্রেতার লাইন দেখতে পাই। আমাদের জানতে ইচ্ছে হয়, এদেশের ক্রেতাসাধারণের কত শতাংশ এ সীমিত সুবিধা পান? সংখ্যাটি অতি নগণ্য। দুর্ভাগ্য, নিত্যপণ্যের অগ্নিমূল্যে মানুষের নাভিশ্বাস এ বিষয়টি নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে তেমন কিছুই শুনতে পাচ্ছি না!
আমাদের মতো দেশে পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ চাহিদার তুলনায় দেশীয় উৎপাদনকৃত পণ্যের জোগান স্বল্পতা। বাজারে পণ্যের দাম ঠিক রাখতে আমদানি করা কিছু পণ্যে কখনো কখনো সরকার শুল্ক ছাড় দিয়ে থাকে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সাধারণ মানুষ পণ্য ক্রয়ে এর কোনো সুফল পায় না। শুল্ক হ্রাস করার পরও অনেক সময় আগের দামে পণ্য কিনতে হয়। আমরা যদি কৃষিকে লাভজনক করতে পারতাম, তাহলে অনেক সমস্যার সমাধান হতো। অর্থনীতির সাধারণ সূত্র পণ্যের জোগান বাড়া মানে পণ্যমূল্য কমে যাওয়া। ধরুন, আমাদের যে পরিমাণ পেঁয়াজ দরকার, সেই পরিমাণ যদি উৎপাদন করা সম্ভব হতো, তাহলে আমাদের আমদানির প্রয়োজন হতো না। হঠাৎ করে দাম বাড়ার আশঙ্কাও তৈরি হতো না। কোনো দেশের ওপর দাম বাড়া কিংবা কমার সুযোগ তৈরি হতো না। সব কিছু বিবেচনায় নিয়ে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।
দেখা যায়, স্বল্প দূরত্বেও পণ্যমূল্যের ব্যবধান অনেক বেশি। এই ব্যবধান কমাতে হবে। প্রথমে আমাদের চাহিদা নির্ধারণ করতে হবে। এ বছর কী পরিমাণ পেঁয়াজ, রসুন, ডাল ও আলু দরকার, তার চাহিদা নির্ধারণ করতে হবে। মহান আল্লাহ পাক উনার রহমতে বাংলাদেশে সব কিছুই প্রচুর উৎপাদন হয়। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে খরচ কমাতে হবে। সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যথাযথ করতে হবে। তাহলে দ্রব্যমূল্য খুব সহজেই সুলভ হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












