জনগণের সম্পদ লুটে শাদ্দাদের বেহেশত বানিয়েছে আওয়ামী লীগ -রিজভী
জনগণের সম্পদ লুট করে আওয়ামী লীগ শাদ্দাদের বেহেশত বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা লুট করে যে সম্পদ করেছে, পাচার করেছে, আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে- সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। যে কারণে তারাএ নির্বাচন করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মালিবাগে 'ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে' লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি কথা বলেন।
রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন। নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।