অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই -হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনে নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ, অন্য দেশের পক্ষে নির্বাচনে ভোটে প্রভাব বিস্তার করার সুযোগ নেই।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কুষ্টিয়া শহরের বাসা থেকে নির্বাচনি প্রচারণায় বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে অযৌক্তিক অভিযোগ করছে বিএনপি-জামায়াত। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে তারপরেও একটা শঙ্কা থাকে, কারণ বিএনপি চোরাগুপ্তা হামলা বন্ধ করেনি।
এসব করে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। যারা বলছে, ভোটার শূন্য নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে না, তারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।