ছাত্রদের রাজনীতিতে আনার প্রয়োজন ছিল না -মেজর হাফিজ
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ভোলা সংবাদদাতা:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জুলাই সনদ নামের একটি রাষ্ট্র পরিকল্পনা সই হয়েছে। সেখানে শুধু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সই করেনি। এ ছাড়া সব রাজনৈদিক দল সই করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্ররাই একটি দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি নামে। স্বয়ং অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ইউনূসের নির্দেশে এটি গঠন করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, ইউনূস এ কাজটি ঠিক করেনি। ছাত্রদের রাজনীতিতে আনার কোনো প্রয়োজন ছিল না। দেশে এমনিতে অনেক রাজনৈতিক দল, এরা চাইলে প্রতিযোগিতা করুক। এদের মধ্য থেকে জনগণ যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন।
তিনি বলেন, আমার মনে করি, জুলাই সনদ যারা করেছে তারা বাংলাদেশের নাগরিক না। আমেরিকা থেকে এদের আমদানি করা হয়েছে।
তাদের রাষ্ট্র পরিচালনারও কোনো অভিজ্ঞতা নেই এবং দীর্ঘদিন ধরে এ দেশে বসবাস করারও কোনো অভিজ্ঞতা নেই। তারা তাদের হিতাহিত জ্ঞান থেকে কিছু কিছু ব্যবস্থার সংস্কার করেছে, যেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা বলেছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বেগম খালেদা জিয়া তো ইতোমধ্যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের মানুষ যদি চায় তাহলে তাকে আরো তিনবার প্রধানমন্ত্রী করবে। এটা তো জনগণের ইচ্ছা, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। সুতরাং কিছু কিছু দফা আছে আমরা পছন্দ করি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)