সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহবান নাহিদের
নিজস্ব প্রতিবেদক:
জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে এনসিপি’র আহ্বায়ক নাহিদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন।
নাহিদ বলেছে, হয়তো ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাহউদ্দিন আহমদ এমনটা বলেছেন। জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী- যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফ্যাসিস্টের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়- তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।