চোর ধরার পরিচয়ে অপহরণ, রাজধানীতে ভয়ংকর চক্র!
রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণ চক্র। পথচারীদের তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে টাকা আদায় করছে চক্রটি। আর মুক্তিপণ না পেলে ভুক্তভোগীদের হত্যা করে নির্জন স্থানে ফেলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম চার মাসে সারা দেশে ৩৪৭টি অপহরণের ঘটনা থানায় রেকর্ড হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন ৫০ থানায় নথিভুক্ত হয়েছে ৬৭টি ঘটনা। ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অপহরণের ঘটনা উদ্বেগজনক হারেই বাড়ছে।
থানা পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, অপহরণে জড়িত ব্যক্তিরা শুরুতে মালিক সমিতির পরিচয়ে চোরাই অটোরিকশা উদ্ধার এবং চোরদের কাছ থেকে জরিমানা আদায়ের কাজ করত। পরে সেই কার্যক্রমই সংঘবদ্ধ অপহরণ চক্রে রূপ নেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।