এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ -সমাজকল্যাণমন্ত্রী
সোশ্যাল মিডিয়া এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেনারেশন জেড বা জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। আগের মতো সন্তানদের নিয়ন্ত্রণ বা সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন নতুন জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে যাতে নতুন প্রজন্ম এগিয়ে যায়, সেই আহ্বান জানান মন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।