চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে ছেড়ে দিচ্ছেন খেজুর রস সংগ্রহ
শীত মানেই খেজুর রস। এই রসে হয় অমৃত স্বাদের পায়েস। হয় মুখরোচক হরেক পিঠাপুলি। অনেকে সারা বছরের জন্য এই রস থেকে গুড়ও বানিয়ে ফেলেন। এই রস যে গাছ থেকে হয়, সেই খেজুরগাছ আগের চেয়ে অনেক কমে গেছে। এমনকি খেজুর রস যারা সংগ্রহ করেন, কমে গেছে তাদের সংখ্যাও।
অল্পসংখ্যক যেসব মানুষ খেজুর রস সংগ্রহের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করছেন, তাদের মধ্যে কেউ কেউ চোরের উৎপাতে অতিষ্ঠ। অনেকে চোরের কারণে এই পেশা ছেড়ে ভিন্ন কর্মসংস্থানে ঝুঁকছেন।
চোরের উৎপাতে অতিষ্ঠ এমনই একজন খুলনার ডুমুরিয়া থানার রামকৃষ্ণপুরের মুহম্মদ কবির গাজী। তিনি বলছিলেন, বিগত তিন বছর যাবত আমি খেজুর গাছ কেটে রস ও গুড় বিক্রি করে সংসার চালাই, আর ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য অনেক পরিশ্রম করে আসছি। কিন্তু এখন আর স্বস্তি নেই। কারণ একটাই, রস চোর বেড়ে গেছে। বিকেলে গাছ কেটে রেখে যাই, রাতে চুরি করে পেড়ে খায় এবং সকালে ঠিলেসহ (সংগ্রহের পাত্র) রস চুরি করে নিয়ে যায়।
আফসোস করে কবির গাজী বলেন, সারাদিন কষ্ট করি একটু ভালো থাকার জন্য। কিন্তু চোরের অত্যাচারে আর সম্ভব নয়। প্রায় ১০০ গাছ কাটি আমি। প্রতিদিন ২০-২৫ ঠিলে রস হয়। এর মধ্যে অর্ধেক গাছের মালিকদের দিতে হয়। আর অর্ধেক আমি পাই, তা দিয়ে মানুষের রসের চাহিদা মেটানোর চেষ্টা করি। আশপাশের দূর-দূরান্ত থেকে অনেকে আমার কাছে রস কিনতে আসেন। রস খেয়ে তারা খুশি হন। কিন্তু সবাইকে আমি এখন আর রস দিতে পারি না চোরের কারণে।
তিনি বলেন, এক ঠিলে রস বিক্রি করি ৫-৬ শ’ টাকায়, গুড় বিক্রি হয় আরও বেশি টাকায়। কিন্তু রস ঠিকঠাক পাই না বলে এখন সংসার চালাতে টানাটানি হয়ে যায়। আমি অনেককেই বলেছি, আপনারা রস আমার কাছ থেকে খেয়ে যান, খেতে দেব, কত খাবেন। দয়া করে চুরি কইরেন না, কেউ আমার কথা শোনে না। প্রতিদিনই চুরির মাত্রা বেড়ে যাচ্ছে।
গ্রামে রস চোরের উৎপাত প্রসঙ্গে জানতে চাইলে রামকৃষ্ণপুরের ইউপি সদস্য (মেম্বার) গোলাম রাব্বানী শেখ বলেন আমি বিগত কয়েক বছর যাবত ওই কবির চাচাকে চিনি, তিনি অনেক কষ্ট করে খেজুর গাছ কাটেন। বহুদূর থেকে মানুষ এসে ওনার কাছ থেকে রস ও গুড় নিয়ে যান। তিনি খুব ভালো মানুষ তবে জানতে পারলাম যে ওনার রস চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ শখের বসে পোলাপান দুই-একবার না বলে খেতে পারে। তার মানে এই না যে, প্রতিদিনই রাতের বেলায় রস চুরি করে নিয়ে যাবে, আর সেই কষ্টে তিনি গাছ কাটা ছেড়ে দিয়ে ওনার কর্মসংস্থান হারাবেন।
গোলাম রাব্বানী বলেন, এই বিষয়টা ন্যক্কারজনক। আমি ধিক্কার জানাই। আমি ওই চাচার সঙ্গে কথা বলবো। বিষয়টা যদি সত্যি হয় তবে আমার এলাকার চৌকিদার দিয়ে রাতে ডিউটি করে চোর ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।