চোখে-মুখে আঠা লাগিয়ে গৃহবধূর গণসম্ভ্রমহরণ
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
খুলনার পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লুর আঠা লাগিয়ে এক গৃহবধূকে গণসম্ভ্রমহরণ অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪-৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে ওই নারীর ওপর পাশবিক এই নির্যাতন করেছে।
উপজেলার রাড়ুলী গ্রামের ঘটনা এটি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে ওই নারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।
প্রতিবেশীরা জানান, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়।
এ সময় তারা বাড়ির আসবাব তছনছ করে আলমারি ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদল ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন। তার স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)