আনসারকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে -প্রধানমন্ত্রী
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ আনসারকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আনসার বাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও রেলে আগুন দেওয়াও কঠোরভাবে প্রতিহত করেছে আনসার। সন্ত্রাসবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনীকে আরও সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নেও আনসার বাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। আর এতে সহযোগিতা করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।