চীনে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে ৪৭ জন
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪৭ জন মাটির নিচে চাপা পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ঝাওটং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঝাওটং শহরের তাপমাত্রা এখন জিরো ডিগ্রির নিচে। এর মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়ি-ঘর এবং ভবনের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে।
পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটলো তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখছে।
পাহাড় দিয়ে ঘেরা চীনের দুর্গম অঞ্চলে ভূমিধস খুবই সাধারণ ঘটনা। এর আগে ২০১৩ সালে ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)