চীনা যুদ্ধবিমানের প্রধান ক্রেতা হিসেবে পাকিস্তানের উত্থান
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি কংগ্রেসে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চীন বিশ্বে চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান-এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) এবং নরিনকো-এই অস্ত্র রপ্তানিতে প্রধান ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চীন বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে তার প্রভাব ক্রমশ বাড়াচ্ছে।
যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানকে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে চীন তিন ধরনের যুদ্ধবিমান রপ্তানির প্রস্তাব দিচ্ছে- পঞ্চম প্রজন্মের এফসি-৩১ স্টেলথ ফাইটার, চতুর্থ প্রজন্মের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান এবং চীন-পাকিস্তানের যৌথভাবে উন্নয়ন করা জেএফ-১৭ থান্ডার।
প্রতিবেদন অনুযায়ী, জে-১০সি যুদ্ধবিমান এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানেই রপ্তানি করেছে চীন। ২০২০ সালের পর দেওয়া দুটি আলাদা অর্ডারের আওতায় ২০২৫ সালের মে মাস পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী ২০টি জে-১০সি যুদ্ধবিমান গ্রহণ করেছে। মোট অর্ডারের সংখ্যা ৩৬টি। যদিও মিশর, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান ও বাংলাদেশসহ একাধিক দেশ এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে এখনো জে-১০সি রপ্তানি হয়নি।
চীন-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি সফল উদাহরণ হিসেবে জেএফ-১৭ থান্ডার প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এই যুদ্ধবিমান দুটি দেশের যৌথ উদ্যোগে তৈরি। বর্তমানে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার বিমান বাহিনীতে জেএফ-১৭ ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ইরাকও এই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনায় রয়েছে।
পাকিস্তানের জন্য জেএফ-১৭ শুধু একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানই নয়, বরং এটি একটি বড় প্রতিরক্ষা রপ্তানি পণ্য হিসেবেও বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুদ্ধবিমানের পাশাপাশি চীন পাকিস্তানকে উন্নত আক্রমণ সক্ষমতাসম্পন্ন ড্রোন সরবরাহ করেছে। তথ্যসূত্র: দ্য ডন। =
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












