চিরকুটে হুমকি: ‘শেখ হাসিনা ফিরবে, বিএনপির একটি লোকও যেন পালাতে না পারে’
মেহেরপুর সংবাদদাতা:
গাংনীতে বোমা সদৃশ্য বস্তুসহ একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে উপজেলার চর গোয়ালাগ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে।শোন আমরা চরগোয়াল গ্রামের মানুষ, আমরা কিন্তু খুব দূরে নাই, নদীর এপার-ওপার আছি। তাই বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে...।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরগোয়াল গ্রামে একটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে রয়েছে- এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।