ছোট-মাঝারি গরুতে লাভ, বড় গরুতে লস
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
এবার কুরবানির হাটে বড় গরু বিক্রি করে লোকসান গুনেছেন ঝিনাইদহের খামারিরা। তবে মাঝারি ও ছোট আকারের দেশি জাতের গরুর ভালো দাম পেয়েছেন তারা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা ও যশোরের স্থানীয় বাজারে ভালো দাম পাওয়া গেছে। তবে ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলোতে বড় গরু নিয়ে গিয়ে লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবছর জেলায় প্রায় দুই লাখ ৬৩ হাজার কোরবানির পশু প্রস্তুত করেছিলেন খামারিরা। এরমধ্যে গরু ছিল ৯৫ হাজার। এছাড়া দুই হাজার মহিষ, ১০ হাজার ভেড়া ও প্রায় দেড় লাখ ছাগল প্রস্তুত করা হয়েছিল। এসব পশু ঝিনাইদহের স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করেন খামারিরা।
খামারিরা জানান, দেশি জাতের মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা এবার বেশি ছিল। কোরবানির হাটে মাঝারি ও ছোট আকারের গরু বিক্রি করে ভালো লাভ পেয়েছেন তারা। তবে শংকর ও বিদেশি জাতের বড় বড় আকারের গরু স্থানীয় বাজারে বিক্রি করতে না পেরে তা ঢাকা ও চট্টগ্রামের কুরবানির হাটে পাঠান। রাজধানীর হাটগুলোতে নিয়েও বড় আকারের গরুর কাঙিক্ষত দাম পাননি খামারিরা। বড় আকারের গরু লোকসানেই ছেড়ে দিতে হয়েছে ব্যবসায়ীদের।
হরিণাকু-ু উপজেলার খামারি শরিফুল ইসলাম। তিনি বলেন, এবার ঢাকায় বড় গরু কাঙ্খিত দামে বিক্রি করতে পারিনি। তবে মাঝারি ও ছোট আকারের দেশি জাতের গরুতে ভালো দাম পাওয়া গেছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, এবছর কোরবানির হাটে ব্যবসায়ীরা বড় গরুতে লোকসানে পড়েছেন। ছাগলের দাম এবার বেশ চড়া ছিল। ঢাকার হাটগুলোতে গরুর চেয়ে ছাগলের চাহিদা কম হলেও মফস্বল শহর ও গ্রামের হাটগুলোতে ছাগলের চাহিদা বেশি ছিল। ফলে ছাগল ও ভেড়া বিক্রি করে লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)