চাহিদা থাকায় ভৈরবে বাড়ছে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই কৃষক কবির মিয়া ও আব্দুর রহিম। প্রতিবেশীর জমিতে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ দেখে নিজেদের জমিতেও আবাদ করতে আগ্রহী হয়ে ওঠেন তারা।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১০ শতাংশ জমিতে কবির মিয়া রঙিন ফুলকপি চাষ করেন। আব্দুর রহিম তার ছেলে বোরহানকে সঙ্গে নিয়ে ৮ শতাংশ জমিতে ক্রাউন জাতের ব্রকলি চাষ করেন। তাদের জমিতে বেশি ফলন আর বাজারদর ভালো দেখে এলাকার কৃষকেরাও আগ্রহী হয়ে উঠেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদসহ বিভিন্ন ইউনিয়নে ময়মনসিংহ অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি ও রঙিন ফুলকপি ৪৫ শতাংশ জমিতে আবাদ করা হয়। দুই মাসের মধ্যেই ফলন বিক্রির উপযোগী হয়েছে। কৃষকেরা এরই মধ্যে কাঙ্খিত ফলন কেটে বাজারে বিক্রি শুরু করেছেন। কম সময়ে কম খরচে ব্রকলি ও রঙিন ফুলকপি বেশি ফলন হয়েছে।
আতকাপাড়া গ্রামের কৃষক কবির মিয়া বলেন, গত বছর গ্রামের চাচাতো ভাই রঙিন ফুলকপি চাষ করে বেশ লাভবান হয়েছেন। তার জমিতে রঙিন ফুলকপি চাষ দেখেই আগ্রহী হয়ে এ বছর ১০ শতাংশ জমিতে ১৯০০ রঙিন ফুলকপির চারা আবাদ করেছি। জমিতে ফলন ভালো হয়েছে। বাজারে ভালো দাম আছে। প্রতি পিস রঙিন ফুলকপি পাইকারি দরে ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। আশা করছি লাভবান হবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)