২৮ বছর বন্ধ থাকা খুলনা-বাগেরহাট রেল চালুর দাবি
, ১৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাগেরহাট সংবাদদাতা:
দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ থাকা খুলনা-বাগেরহাট রেললাইন পুনরায় চালুর জোরি দাবি জানিয়েছেন বাগেরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই রেলপথ পুনরায় চালুর দাবিতে সরব হয়েছেন সুশীল সমাজ, শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
১৯১৮ সালে ব্রিটিশ আমলে বিভাগীয় শহর খুলনার সঙ্গে যোগাযোগ সহজ করতে বাগেরহাট-খুলনা ন্যারোগেজ রেলপথ নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এটি ব্রডগেজে রূপান্তর করা হয়। দীর্ঘদিন চলাচলের পর লোকসান ও পারিপার্শ্বিক নানা অজুহাতে ১৯৯৮ সালে রেলপথটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বাগেরহাটবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সে সময় জনপ্রতিনিধিদের আশ্বাসে মানুষ আশাবাদী হলেও বাস্তবে আর রেল ফেরেনি। বরং তত্ত্বাবধায়ক সরকারের সময় নিলামের মাধ্যমে রেললাইনের পাটিগুলো তুলে নেওয়া হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু বলেন, আধুনিক যুগে রেল যোগাযোগের কোনো বিকল্প নেই। রেলওয়ের অধিগ্রহণ করা জমি এখনো রয়েছে। মাত্র ২০ কিলোমিটার রেলপাটি সংযোগ দিলেই ঐতিহ্যবাহী খুলনা-বাগেরহাট রেলপথ পুনরায় চালু করা সম্ভব।
উল্লেখ্য, লোকসানের অজুহাতে খুলনা-বাগেরহাট প্রায় ৩০ কিলোমিটার রেলপথে বাগেরহাট রেলওয়ে স্টেশনসহ মোট ১০টি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
ভয়ানক ধূলিঝড়ের কবলে অস্ট্রেলিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)