চাল-ডালে পোকা তাড়াতে না পারলে শিখে নিন
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
প্রধান খাদ্য চাল-ডালে পোকা ধরার সমস্যা নতুন নয়। মাঝেমধ্যেই এমন সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। সেগুলি রোদে না দিলে পোকা ধরার আশঙ্কা থাকে।
তবে রোদে না দিলেও কয়েকটি পদ্ধতি জানলে রান্নার জিনিস পোকা ধরার সমস্যা থেকে রেহাই পেতে পারে। জেনে নিন সেগুলি কি কি-
সকলেই শুধু গরম মশলা হিসেবে লবঙ্গ ব্যবহার করেছে। কিন্তু লবঙ্গ দিয়ে পোকামাকড় তাড়ানো যায় শুনলে অনেকে হতবাক হবে। এছাড়াও লবঙ্গে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ডাল বা গোটা দানার সঙ্গে কয়েকটি লবঙ্গ রাখলে পোকামাকড় দূরে থাকে।
এছাড়া পোকা থেকে মুগ, মুসুর, ছোলার ডাল রক্ষা করতে ব্যবহার করতে পারেন নুন অর্থাৎ লবণ। ডালের কৌটার মধ্যে এক টেবিল চামচ লবণ ঢেলে দিন। এভাবে দীর্ঘ দিন ডালে পোকা ধরবে না।
ডালে পোকা ধরার সমস্যা আটকানোর আরও একটি ঘরোয়া উপায় হলো, শুকনা মরিচ রাখলে পোকা লাগবে না। ২-৩টি শুকনা মরিচ ডালের মধ্যে রেখে দিন, এই মরিচের ঝাঁঝে পালাবে পোকামাকড়।
এছাড়া তেজপাতাও এক ধরনের গরম মশলা, যা এর সুগন্ধের জন্য পরিচিত। বিশেষ বিষয় হলো, পোকা এই গন্ধ পছন্দ করে না। কিছু (৪-৫) তেজপাতা ডাল এবং চালের সঙ্গে রাখলে পোকামাকড় দূরে থাকে।
পাশাপাশি আরো পরামর্শ রয়েছে তা হলো- ডাল এবং শস্য সংরক্ষণ করার আগে ভালভাবে ধুয়ে শুকিয়ে নিন। নিয়মিত ডাল এবং শস্য পরীক্ষা করতে থাকুন এবং যদি কোন পোকা দেখা যায় তবে তা সরিয়ে ফেলুন। ডাল এবং শস্য একটি শুকনা এবং ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












