চালক গেল টয়লেটে, গাড়ি নিয়ে ‘পালাচ্ছিল’ ৪ বন্ধু
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামলে আরোহীরা তাকে রেখেই গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত রবিন বলেন, রাজধানীর মধ্য বাড্ডা থেকে চার বন্ধু মাওয়া ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দকী বলেন, চালক একটি পেট্রোল পাম্পে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে রেখেই আরোহীদের একজন প্রাইভেটকারটি চালিয়ে ঢাকার পথে রওনা হয়। ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।