পাথরের টাকার ভাগে বিএনপি-জামাত-আওয়ামী লীগ ‘ভাই ভাই’
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কোণঠাসা আওয়ামী লীগ। রাজনীতির মাঠে অনেকটাই খাপছাড়া দলটি, দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারাও আত্মগোপনে। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকেও বারবার এসেছে আওয়ামী ও স্বৈরাচার বিরোধী বার্তা। তবে রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে সাপে-নেউলে দেখা গেলেও সিলেটের পাথরকান্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র।
একযোগে উঠে এসেছে বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ নেতাদের নাম। আছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারাও।
শুধু তাই নয়; বাদ যাননি সিলেটের ডিসি-এসপিরাও। এমনকি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও জড়িত আছে বলে বলা হয়েছে ওই প্রতিবেদনে। নিয়মিত টাকা পেতেন পুলিশের এসআই ও কনস্টেবলরাও। সবমিলিয়ে প্রশাসনে পকেটে গেছে প্রায় ৮০ কোটি টাকা।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রীয় কয়েকটি গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে এসব তথ্য।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।