বেরিয়ে আসছে ক্ষত:
কয়েকটি ব্যাংক খেলাপি ঋণ লুকিয়ে রেখেছিল
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেশ কিছু ব্যাংক খেলাপি ঋণ লুকিয়ে রেখেছিল। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার দায়িত্ব নিয়ে লুকিয়ে রাখা খেলাপি ঋণ বের করে আনতে উদ্যোগ নেয়।
পাশাপাশি ঋণ খেলাপির সময় ছয় মাসের পরিবর্তে আন্তজাতিক মান (ব্যাসেল-৩) অনুসরণ করে তিন মাস নির্ধারণ করে। এরপর থেকে খেলাপি ঋণ অব্যাহতভাবে বাড়ছে।
দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় ৩১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা করছি। সামনে খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে। এখন যা সাড়ে ১২ শতাংশ। আগামী মাসে তা ১৫ শতাংশ, এরপর ১৭ শতাংশ হয়ে ধীরে ধীরে ৩০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই খেলাপি আগেই হয়ে আছে। এখন হিসাবে তা আসবে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রস্তুতকৃত খেলাপি ঋণের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন থেকে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ৯ মাসে খেলাপি ঋণ স্থিতি (আউটস্ট্যান্ডিং) বেড়েছে ৫৮ হাজার ৫৯৬ কোটি টাকা। আর খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৮ হাজার ৯৪৩ কোটি টাকা।
তথ্য বলছে, চলতি ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২৪.১৪ শতাংশ। এ সময় ঋণ স্থিতির পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। আর ২০২৪ সালের ৩০ জুন দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ১২.৫৪ শতাংশ। সে সময় ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।
দেশে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি। এর মধ্যে ২৩ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫ শতাংশ থেকে উপরে। যার মধ্যে কিছু ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত। এর কিছু গত কয়েক বছর ধরে উচ্চ খেলাপি ঋণের ভারে আক্রান্ত হয়ে আছে। আর কিছু গত ৯ মাস সময়ের মধ্যে বেড়ে দ্বিগুণ হয়েছে।
আর্থিক খাতের এই অবস্থাতে খেলাপি ঋণের হার আরও বাড়বে। বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক মান অনুসরণ শুরু করেছেন। এতে ঋণের ৩০ শতাংশ এমনিতেই খেলাপি হয়ে যাবে। তবে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে আনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)