চামড়া শিল্পেও রপ্তানি প্রণোদনার উদ্যোগ -শিল্পমন্ত্রী
পোশাক শিল্পের মতো চামড়া শিল্পেও রপ্তানিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, কৃষির জন্য অতি প্রয়োজনীয় সার উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আশুগঞ্জে পুরাতন সার কারখানার স্থলে একটি আধুনিক সার কারখানা এবং ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, আমরা চিনিকলগুলো আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি লবণ ইনস্টিটিউট স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের দক্ষ সিনিয়র সচিবের নেতৃত্বে আমাদের টিম কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়/দপ্তরের সাথে আমরা যৌথভাবে কাজ করব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।