চাপে ইউরোপের অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতি
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ইউরোপের অর্থনীতিতে ক্রমেই গভীর প্রভাব ফেলছে। গত বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বিভিন্ন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, এ পরিস্থিতি একদিকে প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে, যা নীতিনির্ধারকদের জন্য নতুন সংকট তৈরি করেছে।
এসঅ্যান্ডপি গ্লোবালের এক জরিপে দেখা গেছে, মে মাসে ইউরোজোনের ব্যবসায়িক কার্যক্রম গত আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংকুচিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সেবাখাতে চাহিদা কমেছে এবং উৎপাদন ব্যয়ের মূল্যস্ফীতি সাড়ে তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইউরোজোনের বাইরে ব্রিটেনেও ব্যবসায়িক কার্যক্রম এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তাও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
জেপি মরগানের বিশ্লেষকেরা বলেছেন, এটি ২০২৩ সালের শেষ দিকের পর সবচেয়ে দুর্বল অবস্থান এবং এতে বোঝা যাচ্ছে মে মাসে অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে।
জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসব্যাংক জানিয়েছে, দেশটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থির থাকতে পারে।
ইউরোজোনজুড়ে নতুন অর্ডারও দ্রুত কমেছে। একই সময়ে উৎপাদন ব্যয়ও দ্রুত বেড়েছে। ইনপুট মূল্যস্ফীতি সাড়ে তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া মূল্যও ৩৮ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল সতর্ক করেছে, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি ৪ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
শ্রমবাজার পরিস্থিতিও অবনতি হয়েছে। ইউরোজোনের কোম্পানিগুলো টানা পঞ্চম মাস কর্মী ছাঁটাই করেছে। চাকরি কমানোর হার নভেম্বর ২০২০-এর পর সর্বোচ্চ এবং মহামারি বাদ দিলে আগস্ট ২০১৩-এর পর সবচেয়ে বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো সন্ত্রাসী ইসরায়েল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)