চাচার সঙ্গে প্রবাসে ঝগড়া, দেশে ফিরে ভাইকে খুন
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
বরুড়ায় নিখোঁজের দুদিন পর ইব্রাহিম খলিল (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাশতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, চাচার সঙ্গে প্রবাসে ঝগড়া হওয়ায় দেশে ফিরে চাচাতো ভাইকে খুন করে আল আমিন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আল আমিন (২৫) ওই গ্রামের রিপনের ছেলে। সে সম্পর্কে হত্যাকা-ের শিকার বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে ইব্রাহিম খলিলের চাচাতো ভাই।
পুলিশ জানায়, নিহত ইব্রাহিম খলিলের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাসুদ রানা ভাতিজা আল আমিনকে নিজের কাছে নিয়ে চাকরি দেন। কিন্তু সেখানে পাওয়া কাজ আল আমিনের পছন্দ হয় না। তখন চাচা মাসুদের সঙ্গে বাগবিত-া হয় আল আমিনের। পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর আল আমিন চাচার ছোট ছেলে মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলকে কৌশলে হত্যা করে মরদেহ মাটি চাপা দিয়ে রাখে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, নিহত শিশুর মা জেসমিন আক্তার(৩৬) আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত আল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। যদি আরও কেউ যুক্ত থাকে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)