হনুমান নিয়ে এলাকাবাসী যা বললেন
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কালকিনি পৌর এলাকার লোকালয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। কয়েক দিন ধরে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো দোকান ও বাড়ির ছাদে, দেয়ালে ঘুরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। এদিকে উৎসুক জনতা হনুমানটিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
পৌর এলাকার ভূরঘাটা বাজারের ব্যবসায়ী দবির মোল্লা বলেন, জুমুয়াবার সকালে হনুমানটি আমাদের বাজার এলাকায় অবস্থান করছিল। আমি তখন ওই ক্ষুধার্ত হনুমানকে খাবার দিয়েছি।
স্থানীয় এক শিক্ষক বলেন, বৃহস্পতিবার বিকেলে হনুমানটিকে পূয়ালী এলাকায় একটি বাসার ছাদে দেখা গেছে। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন। মুখপোড়া হনুমানটি এক সপ্তাহ ধরে ভূরঘাটা, পূয়ালী, রেন্ডিতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরছে। বন্য প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। তবে মুখপোড়া হনুমানটি যখন যাদের বাড়ির ছাদে অবস্থান করে, তখন তারা আতঙ্কে থাকেন। এটির মুখের অবয়ব দেখে শিশুরাও ভয় পায়। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।
পূয়ালী গ্রামের আকবর হোসেন বলেন, আমরা অনেকদিন যাবত ভূরঘাটা এলাকায় হনুমানের আগমন দেখি না। তবে হঠাৎ হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানাই।
ব্যবসায়ী দবির মোল্লা বলেন, বন্য প্রানীদের খাবার খাওয়াতে আমার কাছে অনেক ভালোলাগে। তাই আমি হনুমানটি দেখলেই রুটি, কলাসহ বিভিন্ন ধরনের খাবার দেই। এ কারণে হনুমানটি আমাকে দেখামাত্র আমার কাছাকাছি চলে আসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুলফিকার আলী হনুমানটিকে বিরক্ত না করতে ও এর থেকে দূরত্ব বাজায় রাখতে সকলকে পরামর্শ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)