চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
লক্ষাধিক টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে জেলার শহরতলীর রানীরহাট থেকে তাকে আটক করা হয়।
গতকাল জুমুয়াবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনের পুলিশ এ তথ্য জানায়।
আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মতু আলী আহাম্মদ ভুঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী শহরতলীর রানীরহাট বাজারে জাল টাকাসহ লেনদেন করার সময় স্থানীয় জনতা ফারুককে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফারুক ঢাকার সিদ্ধেশ^রী বিশ^বিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করেছেন। তিনি গ্রাফিক্স ডিজাইনের কোর্সও করেছিলেন। এরপর কোথাও চাকরি না পেয়ে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে অল্প সময়ে অধিক লাভের আশায় সে এই অপরাধে জড়িয়ে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ মার্চ থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)