বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো খালাসে ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটেছে। ভুয়া কাগজপত্র তৈরি করে চীন থেকে আমদানি করা চার হাজার ২৩৭ কেজি ফেব্রিক্স কোনও প্রকার শুল্কায়ন ছাড়াই খালাস করে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি উঠে এসেছে গোয়েন্দা সংস্থার তদন্তে। ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার সুপারিশ করে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কর্মকর্তারা।
এছাড়া কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কর্মীদের একটি শক্তিশালী সিন্ডিকেট উদঘাটনও করেছে গোয়েন্দা সংস্থা।
নিয়ম বহির্ভূতভাবে পণ্য খালাস এবং পরবর্তীতে ভুয়া কাগজপত্র দেওয়াতে কাজী মোহাম্মদ শাহজালাল এবং মন্তাছার রহমানের সরাসরি সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। এছাড়া বহুদিন যাবৎ এ সেকশনে কর্মরত থাকায় তাদের দুর্নীতি লাগামহীন পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ডিউটি রোষ্টার বাণিজ্য, আধিপত্য বিস্তার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোয়াক্কা না করাসহ বিভিন্ন অনিয়ম ও নৈরাজ্যের অভিযোগ আছে।
সরাসরি সংশ্লিষ্টতা ও অকাট্য প্রমাণাদি থাকায় কাজী মোহাম্মদ শাহজালাল ও মন্তাছার রহমানকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা নেওয়া করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তারা সুপারিশ করেছেন। একইসঙ্গে কার্গো সেকশনকে সিন্ডিকেট মুক্ত করতে অতিদ্রুত তাদের সেখান থেকে অপসারণের জন্য বলা হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার জন্য সিএন্ডএফ কর্মী জুনায়েদ, রকিবুল ও আবু তালেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।
পণ্য পাচারের ঘটনায় সহায়তায় ও দায়িত্ব অবহেলার কারণে জুনিয়র কমার্শিয়াল অফিসার আবুল কালাম, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার রফিকুল আলম, এবাদত হোসেন, জুনিয়র সিকিউরিটি অফিসার বেনজির আহম্মেদ, কার্গো হেলপার শাহদাত হোসেন, শাহীন শেখ ও শাওন আহম্মেদ, নিরাপত্তা তত্ত্বাধায়ক ফিরোজ ইফতেখার, সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম আহম্মেদ এবং রাগিব হোসাইনকে বিমান এবং কাস্টমসের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)