চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পাঁচ দশকেরও বেশি সময় পর মানুষ আবারও পৃথিবীর নিম্ন কক্ষপথ ছাড়িয়ে গভীর মহাকাশে যাত্রা শুরু করেছে। নাসার ‘আর্টেমিস-২’ মিশনের রকেট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চার নভোচারীকে নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে চাঁদের পথে মানুষ পা বাড়িয়েছে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের যাত্রার পথও প্রশস্ত করবে।
এই মিশনে প্রায় ১০ দিনের এই অভিযানে চার নভোচারী চাঁদকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই কমান্ডার জানায়, তারা মহাকাশ থেকে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করছে।
মহাকাশযাত্রার প্রথম এক-দুই দিন নভোচারীরা পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে জীবনরক্ষা ব্যবস্থা, প্রপালশন, নেভিগেশন ও যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম পরীক্ষা করে। এসব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ‘ট্রান্সলুনার ইনজেকশন’ ইঞ্জিন বার্নের মাধ্যমে ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের পথে যাত্রা শুরু করে।
বর্তমানে নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ২,২৮,৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সেখান থেকে তারা পৃথিবীর অসাধারণ উচ্চ-রেজোলিউশনের ছবি পাঠাচ্ছে। ‘হ্যালো ওয়ার্ল্ড’ নামের একটি ছবিতে আটলান্টিক মহাসাগরের নীল পানিরাশি, বায়ুম-লের আলোকচ্ছটা এবং মেরু অঞ্চলের অরোরা স্পষ্টভাবে দেখা গেছে। ছবিতে পৃথিবীকে উল্টোভাবে দেখা যাচ্ছে, যেখানে সাহারা মরুভূমি বামে এবং দক্ষিণ আমেরিকা ডানে অবস্থান করছে। এমনকি দিন-রাতের বিভাজন রেখা ‘টারমিনেটর’ এবং উজ্জ্বল ভেনাস-কেও ছবিতে ধরা পড়েছে।
নাসা এই ছবিগুলোর সঙ্গে অ্যাপোলো ১৭-এর ছবির তুলনা করে বলেছে-প্রযুক্তি বদলালেও মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য একই রয়ে গেছে।
পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযানটি ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ অনুসরণ করে চাঁদের অদৃশ্য পিঠ ঘুরে আসবে, যা স্বল্প জ্বালানিতে পৃথিবীতে ফিরে আসার একটি নিরাপদ পথ। ৬ এপ্রিল তারা চাঁদের পেছনের অংশ প্রদক্ষিণ করে এবং ১০ এপ্রিল প্রায় ৪০ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বায়ুম-লে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। তথ্যসূত্র: বিবিসি, আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












