গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
তীব্র গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় পানীয় অংশ, ফলে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা। লেবুপানি বা শসার রস সাময়িক স্বস্তি দিলেও, শরীরকে ভেতর থেকে চাঙা রাখতে আখের রসের বিকল্প নাই। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করা এই পানীয় শুধু ক্লান্তি দূর করতেই নয়, ত্বক ও শরীরের জন্যও দারুণ উপকারী।
আখের রস শতভাগ প্রাকৃতিক একটি পানীয়, যাতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়। তাই গরমের দিনে এটি হতে পারে পারফেক্ট একটি পানীয়।
পুষ্টিগুণে ভরপুর:
আখে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীরে দ্রুত এনার্জি জোগায়। এছাড়া আখের রসে থাকা ফাইবার ও বিভিন্ন মাইক্রো-মিনারেলস শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে এক গ্লাস আখের রস পান করলে তা শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিনের জন্য শক্তি জোগায়।
তাৎক্ষণিক শক্তির উৎস:
আখের রসে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ, যা খুব দ্রুত রক্তে মিশে শরীরকে চাঙ্গা করে তোলে। তাই সকালে খালি পেটে এটি পান করলে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায় এবং ক্লান্তি দূরে থাকে। গরমে যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য এটি একটি দারুণ সমাধান।
পানিশূন্যতা রোধে কার্যকর:
গ্রীষ্মের প্রচ- দাবদাহে শরীর খুব দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। এই সময় আখের রস শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে দীর্ঘক্ষণ রোদে থাকলেও মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তির মতো সমস্যা কমে যায়।
হজমে সহায়ক ও পেটের যতেœ:
বর্তমানের ব্যস্ত ও অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকেই পেটের সমস্যায় ভোগেন। আখের রসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত এটি পান করলে পেট পরিষ্কার থাকে এবং শরীর হালকা অনুভূত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
আখের রসে রয়েছে ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি সংক্রমণের ঝুঁকি কমায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
নিয়মিত আখের রস পান করলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা অর্জন করে। যদিও আখের রস খুবই উপকারী, তবে রাস্তার ধারে কেনা রস পান করার সময় পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।