চবিতে প্রক্টরসহ ১৭ শিক্ষকের পদত্যাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ১৭ শিক্ষক পদত্যাগ করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ জানিয়েছেন, পদত্যাগী শিক্ষকদের মধ্যে প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়াও রয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক রবিউল বলেন, অ্যাকাডেমিক ও গবেষণার কাজে মনোনিবেশ করার জন্য আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে।
"বিভিন্ন পর্ষদের অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছে শুনেছি। তারা কী কারণে পদত্যাগ করেছেন, তা আমার জানা নেই।"
পদত্যাগকারী এক শিক্ষক বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি।
"কিন্তু শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আমরা বারবারই ব্যর্থ হয়েছি। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ১৮টি পর্ষদের দায়িত্ব প্রাপ্ত ১৭ জন শিক্ষক অব্যাহতি নিয়েছে।"
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।