পুলিশ দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে -ফখরুল
পুলিশ এখন দেশে মারাত্মকভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সরকার নিজেদের লোকজন দিয়ে হামলার ঘটনা ঘটাচ্ছে। দোষ চাপানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। পুলিশ প্রতিটি সাম্প্রদায়িক হামলার ঘটনায় নীরব ভূমিকা পালন করছে। পুলিশ এখন মারাত্মকভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এ সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই সংকটের সমাধান হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।