চট্টগ্রাম বন্দরে রেকর্ড কনটেইনার হ্যান্ডেল!
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সমুদ্রবন্দর ২০২৪-২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। বছরজুড়ে বন্দরে মোট ৩২ লাখ ৯৬ হাজার ৬৭টি টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৩৭৭ টিইইউ বেশি। আগের বছর হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ। ফলে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এই পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং আমাদের ইতিহাসে সর্বোচ্চ। এ অর্জনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।