চট্টগ্রামে সাড়ে ৯ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক চার
শাহ আমানত সেতু এলাকা থেকে সাড়ে ৯ কেজি ওজনের স্বর্ণের বার এবং পাতসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল জুমুয়াবার (১৬ জুন) সকালে কক্সবাজার থেকে ৯ কোটি টাকা মূল্যের এই স্বর্ণের চালান নগরীর হাজারী গলি নিয়ে যাওয়া হচ্ছিল।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, কক্সবাজার থেকে আসা মারসা পরিবহনের একটি বাস থেকে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। তাদের শরীরে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত চালানের মধ্যে ছোট বার রয়েছে ৬০টি, বড় বার ১২টি এবং স্বর্ণ দ- ৫৪টি। আর গলানো পাত রয়েছে ৩টি।
আটককৃতদের দাবি, কক্সবাজারের এক লোক তাদের চালান পৌঁছে দিতে বাঁশখালী থেকে ভাড়া করেছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।