২০ লক্ষ টাকার মোবাইল চুরি, ১৫ দিন পর ধরা পড়ল চোর
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মিলিপ্লাজা শপিংমল’ থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়া মামুন মিয়া নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল জুমুয়াবার ভোরে জেলার শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।
থানাসূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৯টার দিকে মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামে দুই দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মামুনসহ তার সঙ্গীয় একদল চোর। ঘটনার পরই ক্ষতিগ্রস্ত ওই দুই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ চোরদের গ্রেপ্তারে অভিযানে নামে।
অভিযানের একপর্যায়ে গতকাল জুমুয়াবার ভোরে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও এসআই (নিরস্ত্র) অপু কুমার দাস গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোর মামুনকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়- হবিগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার অন্যান্য মোবাইল চোরদের নিয়ে মিলিপ্লাজা থেকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লার লাকসাম ও কুলাউড়াসহ বিভিন্ন থানায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭/৮ টি মামলা রয়েছে। বাকি চোরদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)