চট্টগ্রামে নির্মাণাধীন হিমাগারে আগুন
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি হিমাগারে অগ্নিকা- ঘটেছে। নগরীর বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে।
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়ার এক্সেস রোডে অবস্থিত কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ ও মাংসের হিমাগারে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, বাকলিয়ার একটি কারখানায় আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।