আগুনের শুরু কোথায়, কীভাবে ছড়ালো জানালেন র্যাবের মহাপরিচালক
রাজধানীর বেইলি রোডের সাততলা ভবনের নিচতলার ছোট একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। অনেকগুলো সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরিত হয়ে ভবনে দ্রুত আগুন ছড়িয়ে যায়।
গতকাল জুমুয়াবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এ কথা বলেন। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এসব তথ্য জানান তিনি।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বার্ন হাসপাতালে আসেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, ওখানে (বহুতল ভবন) ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক আছেন, তার সঙ্গে কথা বলেছি। আমি নিজেও দেখে আসলাম। শুরু হয়েছিল নিচতলার ছোট একটি দোকান থেকে। সিলিন্ডার থেকে, উনি যেটা বললেন আমাকে। প্রাথমিকভাবে এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপকযন্ত্র) দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করেছিলেন। আরও অনেকগুলো সিলিন্ডার ছিল, সেগুলো বিস্ফোরিত হওয়াতে আগুন খুব দ্রুত আকারে ছড়িয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।