হাইব্রিড বীজের আগ্রাসনে বিলুপ্ত শেফাযুক্ত দেশি বীজ।
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (১)
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমরা প্রতিদিন সন্তুষ্টচিত্তে বাজার থেকে তাজা শাক সবজি কিনে নিজে খাচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি। আমরা কেবল শাক সবজির দাম বাড়লে সচেতন হই, কথা বলি কিন্তু হাইব্রিড বীজের এসব শাক সবজি খেয়ে আমাদের লাখ লাখ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হচ্ছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। নিয়মিত রঙ্গিন তাজা শাক সবজি দেহের সুস্থ্যতার জন্য অপরিহার্য খাদ্য। কিন্তু শাক সবজি খাওয়ার যতো উপকারিতা আমরা শুনি তা কী হাইব্রিড শাক সবজিতে আছে? নেই। শোনানো হয় প্রাকৃতিক খাদ্যের উপকারিতার বয়ান, আর খাওয়ানো হয় বিষাক্ত হাইব্রিড বীজের খাদ্য। যে কারণে দৃশ্যত ভালো ভালো ফল, শস্য, প্রাকৃতিক খাদ্য খাওয়ার পরেও প্রতিটি ঘরে ঘরে এতো রোগ বালাই, অসুস্থ্যতা, দুর্বলতা, অকাল বার্ধ্যকে উপনীত হওয়া। এসব কেনো হচ্ছে? সুস্থ থাকতে চাইলে ও পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখতে এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব গুরুত্বপূর্ণ।
একসময় আমাদের দেশের কৃষকরা উৎপাদিত ফসলের একটা অংশ পরবর্তী চাষের বীজ হিসেবে সংরক্ষণ করতেন। সৃষ্টির শুরু থেকেই এই পদ্ধতি প্রচলিত হয়ে আসছিলো। মহান আল্লাহ পাক তিনি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন কোন কিছুরই মূল্য নির্ধারণ করে দেননি, সব কিছুই বিনামূল্যে দিয়েছেন। যেমন- অক্সিজেন, পানি, লবণ, মাছ এমনকি মাটি থেকে উৎপাদিত খাদ্যও। সেই খাদ্য থেকে সংগৃহিত বীজ থেকে পূনরায় খাদ্য উৎপাদনের কৌশলও শিক্ষা দিয়েছেন স্বয়ং প্রথম সম্মানিত নবী ও রসূল হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি। তিনিই প্রথম পৃথিবীর মাটিতে বৃক্ষ রোপন, কৃষি কাজ, বীজ উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সেই থেকেই খাদ্য থেকে বীজ সংগ্রহ, সংরক্ষণ ও উৎপাদনের ধারা পৃথিবীতে জারি হয়েছে।
এই নিয়মের ব্যত্যয় ঘটালো কারা? এর নিকট ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায়- প্রাকৃতিক বীজের বৈশিষ্ট্যে বিকৃতি ঘটানো অর্থাৎ ভালো বীজকে হাইব্রিড বীজে রূপান্তর করার তাত্ত্বিক ও গবেষণামূলক কাজ শুরু হয় ১৯০৮ সালে। মার্কিন কথিত বিজ্ঞানী জর্জ শুল-এর ভুট্টা সংক্রান্ত গবেষণার মাধ্যমে প্রাকৃতিক বীজকে বিকৃতি ঘটানোর অপকর্মটি শুরু হয়েছিলো। ১৯২৬ সালে হেনরি ওয়ালেস প্রথম হাইব্রিড বীজ উৎপাদন ও বিক্রির জন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলো, যার পরবর্তী নামকরণ হয় ‘পায়োনিয়ার’।
তাহলে দেখা যাচ্ছে মহান আল্লাহ পাক উনার দেয়া প্রাকৃতিক খাদ্য বীজ ও এর উৎপাদন শৃঙ্খলার মধ্যে প্রথম বিশৃংখলা সৃষ্টিকারী ব্যক্তিগুলো হচ্ছে ইহুদী-খৃষ্টান তথা কাফিররা। মূলত কাফিরদের উদ্ভাবিত যতো বিষয় আছে তার কোনটাই কল্যানকর নয় বরং ক্ষতিকর ও বিধ্বংসী। প্রাকৃতিক বীজকে ক্ষতিকর হাইব্রিড বীজে রূপান্তর তারই একটি অকাট্য প্রমাণ।
সবজি বীজ আসে ১৯৬৯ সালে। বেসরকারি খাতে ১৯৬৯ সালে ‘এ আর মালিক সিডস’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে প্রথম হাইব্রিড সবজি বীজ বাজারজাতকরণ শুরু হয়।
দেশে হাইব্রিড বীজের বাজার সম্প্রসারণে ‘উচ্চ ফলনশীল’ শব্দটি ব্যাপক প্রচার করা হয়। বাংলার সহজ সরল কৃষকদেরকে শুধু কম সময়ে উচ্চফলনের সুবিধাটিই বোঝানো হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া ও ভয়াবহ ক্ষতিকর দিকগুলো গোপন রাখা হয়। ‘উচ্চ ফলনশীল’ লোভে পড়ে আমাদের গর্বিত শক্তিশালী ও সাহসী বাঙ্গালী জাতি আজকে অপুষ্টিতে ভোগা, দুর্বল, নিরীহ জাতিতে পরিণত হয়েছে। কৃষকরা বুঝতে পারেনি এটা যে অদূর ভবিষ্যতে আমাদেরকে রোগাক্রান্ত, দুর্বল ও ওষুধ নির্ভর করে ফেলার জন্য কাফিরদের এক ভয়াবহ চক্রান্ত।
অথচ প্রাকৃতিকভাবে উৎপাদিত দেশি বীজগুলো ছিলো পুষ্টি ও ওষুধিগুণে পরিপূর্ণ। আমাদের পূর্বপুরুষগণ রোগমুক্ত, শক্তিশালী, সাহসী ও সুঠাম দেহের অধিকারী হওয়ার নেপথ্যে অন্যতম ভূমিকা ছিলো এই প্রাকৃতিক বীজে উৎপাদিত খাবারের। যে কারণ উনাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিলো অনেক বেশি। দেহে যেমন শক্তি ছিলো, তেমন সাহস ও মনোবল ছিলো।
-আবু মুহম্মদ ইসমাইল যাবীহুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












