ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৮৭)
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর আমার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তিবা না করলে, আমার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক-নিসবত-সম্পর্ক স্থাপন না করলে আমি কাউকে মহব্বত করবো না, কারো গুনাহ-খতা মাফ করবো না, কারো প্রতি দয়ালু হবো না।
মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট কুরআন শরীফে বলে দিয়েছেন, যে যত বেশি আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক রাখবে, নিসবত রাখবে, সম্পর্ক রাখবে মহান আল্লাহ পাক তিনি তাকে ততটুকু মুহব্বত করবেন, তার ঠিক ততটুকু গুনাহ-খতা ক্ষমা করবেন আর ঠিক ততটুকু মহান আল্লাহ পাক দয়ালু হবেন। সুবহানাল্লাহ!
কাজেই এখন সমস্ত বান্দা, সমস্ত উম্মতের কর্তব্য হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করা, বেশি বেশি ইতায়াত করা, অনুসরণ করা, মহব্বত করা তায়াল্লুক রাখা, নিসবত রাখা, সম্পর্ক স্থাপন করা। যে যত বেশি তায়াল্লুক স্থাপন করতে পারবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তার জন্য ঠিক ততটুকু কামিয়াবী রয়েছে। অন্যথায় কস্মিনকালেও কিছু হাছিল করতে পারবে না।
সেটাই বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের দিনটাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ আমরা নাম দিয়েছি অর্থাৎ সমস্ত ঈদের ঈদ, শ্রেষ্ঠ ঈদ হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের দিন। সবচেয়ে বেশি খুশি প্রকাশ করার দিন হচ্ছে সেই দিন। আর সেই দিন যে যত বেশি খুশি প্রকাশ করতে পারবে তার জন্য তত বেশি কামিয়াবী রয়েছে।
আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুত তাশরীফ বা বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা উম্মতের জন্য কতটুকু দায়িত্ব- কর্তব্য, এর কি ফাযায়িল-ফযীলত রয়েছে, গুরুত্ব-প্রয়োজনীয়তা রয়েছে, কি খুছূছিয়ত, বৈশিষ্ট্য রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ . قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ.
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّاسُ
হে মানুষেরা! মহান আল্লাহ পাক এখানে সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন। শুধু ঈমানদারকে বলেননি।
قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ
তোমাদের কাছে এসেছেন মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নছীহত-ইবরত এবং তোমাদের অন্তরের শিফা।
وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
হিদায়েত এবং সমস্ত মু’মিনদের জন্য রহমত।
قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ
আমার হাবীব পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমাদেরকে যে ফযল-করম দেয়া হয়েছে, দ্বীন ইসলাম দেয়া হয়েছে, ঈমান দেয়া হয়েছে, ইলিম দেয়া হয়েছে।
وَبِرَحْمَتِهِ
এবং আমার হাবীব পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; যিনি আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেয়া হয়েছে,
فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوا
এই জন্য তোমরা খুশি মুবারক প্রকাশ করো, সন্তুষ্টি মুবারক প্রকাশ করো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












