ঘরে গাছ থাকলে কি বেশি অক্সিজেন পাওয়া যায়?
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
আমরা জানি, সালোক সংশ্লেষণের ফলে সবুজ গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। ফলে পরিবেশে কার্বন ডাই-অক্সাইড কমে, বেড়ে যায় অক্সিজেনের পরিমাণ। এখানে একটি প্রশ্ন আসতে পারে- ঘরে যদি গাছ থাকে, তবে কি আমরা অক্সিজেন বেশি পাবো?
এ বিষয়ে সাধারণ মানুষের বিশ্বাস ঘরে গাছ রাখলে বেশি অক্সিজেন পাওয়া যায়। এ জন্য অনেকে ঘরে ফুলগাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ রাখেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, শুধু সবুজ গাছই অক্সিজেন তৈরি করে এবং এ জন্য তীব্র আলো দরকার। রাতে গাছ অক্সিজেন তৈরি করতে পারে না। এ ছাড়া রঙিন ফুলও অক্সিজেন তৈরি করে না। সুতরাং রাতে ঘরের ফুলগাছ বাড়তি কোনো সুবিধা দেয় না।
অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ডাচ জীববিজ্ঞানীরা সবুজ গাছ ও বাতাসের মধ্যে এই দেয়া-নেয়ার ব্যাপারটি আবিষ্কার করেন। ঘরে গাছ রাখলে কোনো উপকার পাওয়া যাবে কি না সে ব্যাপারে তারা সন্দিহান ছিলেন।
আসল ব্যাপার হলো, টবে লাগানো ফুলগাছে ঘরের বাতাস খুব একটা পরিশুদ্ধ হয় না। তবে ক্ষতিও নেই। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ লোকই বুঝতে পারেন না যে, দূষণকারী রাসায়নিক পদার্থ ঘরের ভেতরে কীভাবে ঘুরছে। উদাহরণস্বরূপ, আমাদের বাড়ি, স্কুল এবং কর্মক্ষেত্র পরিষ্কার এবং সতেজ করার জন্য আমরা যে পণ্য ব্যবহার করি তার অনেকগুলো বাতাসে অদৃশ্য টক্সিন বা বিষাক্ত রাসায়নিক পদার্থ যোগ করছে।
তবে ১৯৮৯ সালে নাসার একটি গবেষণায় দেখা গেছে যে, গৃহমধ্যস্থ উদ্ভিদ বাতাস থেকে ফর্মালডিহাইড এবং অন্যান্য উদ্বায়ী জৈব যৌগ অপসারণ করতে পারে। কিন্তু গবেষণা বাস্তব বিশ্বের অবস্থার সঙ্গে মিল ছিল না। এটি তৈরির জন্য বাড়ির ভেতরে একটি বড় বনের প্রয়োজন হতো। যা অবাস্তব।
অন্যান্য অনেক গ্যাস অপসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে হলে অবশ্যই বাড়ির ভেতর প্রচুর গাছপালা এবং ভালো আলোর প্রয়োজন হবে। যাইহোক, এ ধরনের সবুজ দেয়াল ইনস্টল এবং রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল।
বিজ্ঞানীরা দেখিয়েছে, কোনো ছোট ঘরে যদি অনেক গাছের টব রাখা হয় তাহলে হয়তো অক্সিজেনের সমস্যা দেখা দিতে পারে। মাঠের বড় বড় বটগাছ দিনে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসে প্রচুর অক্সিজেন দেয়। সে তুলনায় গাছের শ্বাস-প্রশ্বাসে নির্গত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অনেক কম। কিন্তু রাতে শুধু এই ক্ষতিকর গ্যাসটিই অল্প অল্প করে বাতাসে মেশে এবং এটা তুলনামূলক ভারী বলে নিচে জমা হতে থাকে। গাছ যদি খুব বড় হয় তাহলে হয়তো ভোরের দিকে সঞ্চিত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কিছুটা বেশিই হয়ে যায়। এ জন্যই বড় গাছের নিচে রাতে ঘুমানো উচিত নয়। এতে শেষ রাতে শ্বাস নিতে কষ্ট হয়। এ ঘটনা থেকে গ্রামের অনেকে বলেন, বড় বটগাছে ভূত থাকে, ওরা গলা চেপে ধরে। আসলে সেটা ওই অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতির জন্য হয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












