গ্রীষ্মে তীব্র লোডশেডিংয়ের শঙ্কা
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মার্চে দেশে গরম পড়তে শুরু করবে। একই মাসে শুরু হবে পবিত্র রমজান। শিগগিরই শুরু হচ্ছে সেচ মৌসুম। এ তিনে মিলে এবারের গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাপ থাকবে। এজন্য বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে লোডশেডিং বাড়বে। বিদ্যুৎ উৎপাদনকারীরা এবার গরমে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর চাহিদা ও সরবরাহে পার্থক্য বেশি হলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বকেয়া না পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকারী উদ্যোক্তারা প্রাথমিক জ্বালানি কিনতে পারছেন না। দিনদিন সরকারের কাছে বকেয়ার পরিমাণ বাড়ছেই। গ্যাসের সংকট তীব্র হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে হলে উচ্চ দামের ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো চালাতে হবে। এতে সরকারের ব্যয় ও লোকসান দুটোই বেড়ে যাবে। এ ছাড়া লোডশেডিং হলে মাঠ পর্যায়ে সেচেও ডিজেলচালিত সেচপাম্পের খরচ বাড়বে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেন, আমাদের ১৭-১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সরবরাহ হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আসছে গ্রীষ্মে সঠিকভাবে জ্বালানি সরবরাহ করা যায় তাহলে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। এখন বকেয়া পরিশোধের জন্য টাকা জোগাড় করা মূল বিষয়। বিদ্যুৎ খাতে জ্বালানি এবং বকেয়া পরিশোধের জন্য টাকা বরাদ্দ করলে লোডশেডিং যৌক্তিক অবস্থায় থাকবে। তবে তা কখনো লোডশেডিংমুক্ত হবে না।
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা)-এর সভাপতি কে এম ডেভিড হাসনাত বলেন, সরকার খরচ বাঁচাতে এখনো তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ নিচ্ছে না। গরম এখনো না পড়ায় অনেক জায়গায় লোডশেডিং দিচ্ছে সরকার। কিন্তু গরম যখন পুরো পড়বে তখন পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াবে। এরই মধ্যে ৯ হাজার কোটি টাকা ক্ষতি হওয়ায় ব্যাংকগুলোতে আমাদের কোনো লেভারেজ নেই। আমাদের কাছে এখন সর্বোচ্চ এক মাস বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো জ্বালানি আছে। দুই মাস ধরে পিডিবির কাছ থেকে পাওনা না পাওয়ায় অর্থসংকটে এলসি খুলতে বা জ্বালানি আমদানি করতে পারছি না। আশঙ্কা করছি, এবার গ্রীষ্মে গ্রাহককে তীব্র লোডশেডিংয়ে ভুগতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)