গ্রীষ্মেই পানিজটে নাকাল রাজধানীবাসী, বর্ষায় কী হবে?
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছর সামান্য বৃষ্টিতে ভয়াবহ পানিবদ্ধতার কবলে পড়ে রাজধানীর অর্ধশত এলাকা। সাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানিজট দেখা দিয়েছে। মূল সড়ক থেকে পানি সরলেও এখনও বিভিন্ন অলিগলিতে ময়লা পানি দেখা গেছে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, গ্রীষ্মের বৃষ্টিতেই যদি পানিজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে তাহলে আসন্ন বর্ষা মৌসুমে আসলে কী হবে?
পানিবদ্ধতা নিরসনে গত এক যুগে ঢাকার দুই সিটি করপোরেশন তিন হাজার কোটি টাকা ব্যয় করে। এরপরও সুফল মেলেনি। পানিবদ্ধতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ঢাকার খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেয় অন্তর্র্বতী সরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন।
এবার ভোগান্তি কম হওয়ার আশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, দুই সিটি করপোরেশনের ড্রেনগুলো এবার বেশ আগে থেকে পরিষ্কারের কাজ শুরু করেছে। আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত গভীর করার পাশাপাশি ড্রেনগুলো পরিষ্কার করলে, পানিবদ্ধতা আশা করি এবার অন্য বছরের তুলনায় কম হবে।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘পরিকল্পিত নগরায়নের পাশাপাশি খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা গেলে পানিবদ্ধতা নিরসন সম্ভব। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।