যারা দুর্বৃত্ত, অপরাধী তাদের জেল জুলুম হবেই -ওবায়দুল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই।
তিনি বলেন, 'যারা দুর্বৃত্ত, অপরাধী তাদের জেল জুলুম হবেই। কেউ অপরাধ করলে মামলা হবে, সাজা হবেই।'
সেতুমন্ত্রী গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিএনপি নেতারা বলেছেন, কাজী নজরুল ইসলাম তাদের আন্দোলনের বাতিঘর। কিন্তু তারা যখনই আন্দোলন-সংগ্রাম করে তখনই সরকার তাদের জেল জুলুম শুরু করে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি অথবা কোনো রাজনৈতিক দলের নেতাদের নির্যাতন কিংবা জেলে পাঠনোর চিন্তা করেনি আওয়ামী লীগ। কিন্তু যারা দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, খুনি, অস্ত্র ব্যবস্থা করে, তাদের অপরাধের মানদ-ে জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। সেক্ষেত্রে কোনো দল বিবেচনা করা হয় না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।