গ্যাস সংকটে বেড়েছে ইলেকট্রিক চুলার বিক্রি
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার অনেক এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখে দিয়েছে। এছাড়া মাসের শুরু থেকে এলপিজির ভয়াবহ সংকট চলছে। সেই সংকটকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী বাড়তি দামে সিলিন্ডার বিক্রি করছে। আর এসব কারণে নগরবাসী এখন ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে। পাশাপাশি শীতের প্রকোপ বাড়ায় বাজারে বেড়েছে শীতকালীন বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের চাহিদাও।
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের শোরুম ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে ইনডাকশন, ইনভার্টার ও ইনফ্রারেড চুলার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চাহিদা এতটাই বেশি যে, অনেক ক্ষেত্রে ক্রেতারা এসব পণ্য কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। বিক্রেতারা জানান, চাহিদা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি পণ্য স্টক আউট হয়ে গেছে।
এক বিক্রেতা জানান, গ্যাস সংকটের কারণে এসব চুলার বিক্রি শতাধিক ছাড়িয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। চাহিদা বাড়লেও দামে কোনও পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
এছাড়া গ্যাস সংকট দেখা গেছে ফুটপাতের চায়ের দোকানেও। পুরান ঢাকার কয়েকটি চায়ের দোকানে ইনডাকশন চুলা দিয়ে চা গরম করে বিক্রি করতে দেখা গেছে। এখানকার চা বিক্রেতা সবুজ বলেন, গ্যাস পাওয়াই যায় না। আবার দামও বেশি। ব্যবসা তো চালাতে হবে। এ জন্য ইলেকট্রিক চুলাটা কিনে চা বানাচ্ছি। গ্যাস ঝামেলার পর থেকে এভাবেই চলছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)